Home About US About Homoeopathy About CT Case Taking Disease Traine System ️ Gallery Blog 📅 Book Appointment

পেটের গ্যাস- Flatulence

📅 🏷️ homoeo

পেটের  গ্যাস- Flatulence
Flatulence
পেটের গ্যাস- Flatulence

অত্যাধিক পিপাসা, বমি বমি ভাব, বমন, রাক্ষুসে ক্ষুধা, আহারের পর পেট ফাঁপ। পাকস্থলীর নিম্নমুখে ছিদ্রকর বৎ বেদনা। পাকাশয় ও মধ্যান্ত্রে ক্ষত। জ্বালাকর বেদনা। উদরগহ্বর স্ফীত। বায়ু সঞ্চয়, কিন্তু লাইকোপডিয়াম হতে অল্প।- ইউরেনিয়াম নাইট্রিকাম


উদর নাভীর চারপাশে বেদনা, চাপে বৃদ্ধি। যকৃৎ স্থানে পূর্ণতা বোধ, ডানদিকের পাঁজরার নীচে বেদনা। উদর পূর্ণ, ভারী, উত্তপ্ত ও ফোলা বলে মনে হয়। নাভীর চারপাশে দপদপ করে বেদনা। উদরাময়ের শুরুতে দুর্বলতা বোধ।প্রচুর বায়ু জমা হওয়া, বায়ু নীচের দিকে চাপ দেয়, ফলে অন্ত্রের নীচের অংশে অস্বস্তি বোধ হয়। মলত্যাগের পূর্বে ও সময় শূল বেদনা। জ্বালাকর, প্রচুর বায়ু নির্গমণ।- এলোভেরা
পাকস্থলীর ভিতর কম্পন ও দপদপানি। পেট প্রচুর ফুলে ওঠে। asafotidaপাকস্থলীর ক্ষত, তৎসহ প্রসারণশীল বেদনা। পনির ও লবন খাবার অদম্য ইচ্ছা।- আর্জেন্টাম নাইট্রিকাম

উদর পেটে শূল বেদনা, তৎসহ বায়ুসঞ্চয় জনিত কারণে উদর স্ফীতি। ছোট পাঁজরা অস্থির নীচে, পাকস্থলীর বাম দিকে সূঁচ ফোটানোর মত ক্ষতবৎ বেদনা ।- আর্জেন্টাম নাইট্রিকাম


উদর স্ফীত ও বেদনাযুক্ত। কাশির সময় পেটের ভিতর বেদনা, মনে হয় যেন পেটের ভিতর ঘা হয়েছে।- আর্সেনিক অ্যালবাম



পেটের ভিতর জমা হওয়া বায়ু ঢেকুর তুলে বার করতে কষ্ট। পেটফাঁপা ও মুখে তরল পদার্থ উঠে আসে। হিষ্টিরিয়া রোগে পেট ফাঁপা। পাকস্থলীর ব্যাপক স্ফীতি। পাকস্থলীর ভিতর খালিবোধ ও দুর্বলতা তৎসহ বিস্তৃতি এবং পাকস্থলী ও তলপেটে ভুটভাট শব্দ। জোরে শব্দ করে ঢেকুরের সঙ্গে বায়ু উঠে আসে। পাকস্থলীর উপরের অংশে দপদপানি। পাকস্থলীর তীব্র বেদনা। পাকস্থলী ও মধ্যচ্ছদা স্থানে কেটে ফেলার মত ও জ্বালাকর বেদনা। পাকস্থলীর ভিতর বায়ুর নড়াচড়া ও কলকল শব্দ, কিছু পরে খুবই কষ্টের সঙ্গে ঢেকুরের সাহায্যে বায়ু বেরিয়ে আসে।-Asafotida

পাকস্থলীর উপরের অংশে স্ফীতি, একটা রেকাবী উল্টিয়ে রাখলে যেরম মনে হয়, অনেকটা সেই রকমের স্ফীতি। গরম খাবারে বিরক্তি। পেটের উপরের অংশ স্পর্শ করলে বেদনা। পিপাসা, ঠাণ্ডা পানীয় পান করার স্পৃহা । আহারের সময় বৃদ্ধি। পাকস্থলীতে অরিরিক্ত পরিমানে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়ে থাকে ,সামান্য চাপে অনুভূতি প্রবণ। সামনের দিকে ঝুঁকলে, যকৃৎ স্থানে বেদনা। পেটের স্ফীতি তৎসহ শক্ত। - ক্যালকেরিয়া কার্ব

পেটে প্রচুর বায়ু জমা হয়, বিশেষ দুর্বল ব্যক্তির। উত্তেজক খাদ্য বস্তুর অত্যধিক ঝোঁক। বমি, পাকস্থলীর উপরের অংশে খালি বোধ। প্রচুর পিপাসা ; কিন্তু পিপাসার ফলে কাঁপুনি দেখা দেয়।- ক্যাপসিকাম



পাকস্থলী আহার রোগীকে ক্লান্ত করে। পাকস্থলীর দুর্বলতা ও শূণ্যতা বোধ। পাকস্থলীর ভিতর জ্বালা ও মোচড় দেয়। দুর্বল পরিপাকশক্তি। পেট ফাঁপা। পচা মাংস বা ঐ জাতীয় কোন খাদ্য বস্তুর পচন থেকে যে উপক্ষার পাওয়া যায় তাই খেয়ে বিষক্রিয়া । চর্বিযুক্ত খাদ্যে বিরক্তি। মুখ দিয়ে টক জল উঠে। মুখ দিয়ে জল উঠে।-কার্বো অ্যানিম্যালিস


পেটের অত্যাধিক স্ফীতি। পেটে বায়ু জমা হবার ফলে শূল বেদনা। যকৃতে স্থানে বেদনা । ঢেকুর উঠা, ভারবোধ, পূর্ণতার অনুভূতি এবং নিদ্রালুতা, পেটে বায়ু জমা হবার ফলে টান ভাব, তৎসহ বেদনা, শুয়ে পড়লে বৃদ্ধি। খাবার পর ও পান করার পর ঢেকুর। বায়ু নিঃসরণে সাময়িক উপশম। ৷-কার্বো ভেজ


মূলতঃ হেপাটিক ও পিত্তথলির প্রতিবন্ধকতার জন্যে জন্ডিস দেখা দেয়। পিত্তশূল বেদনা। স্ফীতি। পেটের ভিতর গাঁজলা উঠে ও অস্ত্রের শিথিলতা। পেটের একদিক থেকে অপর দিক পর্যন্ত সঙ্কোচন, যেন দড়ি দিয়ে বাধা রয়েছে, এরূপ অনুভূতি। যকৃতের বিবৃদ্ধি। পিত্ত পাথুরি (বার্বেরিস)।-চেলিডোনিয়াম


উদর পেটে প্রচুর বায়ু সঞ্চয় হেতু শূল বেদনা ; দ্বিভাঁজ অবস্থায় থাকলে উপশম। বায়ুপূর্ণ উদর। পেটের ডানদিকের উপরের অংশে বেদনা। পিত্ত পাথুরি হেতু শূল বেদনা। (ট্রিয়াম ফেট্টা সেমিট্রাইলোবা )। প্লীহা ও যকৃৎ স্ফীত এবং বিবৃদ্ধি। জন্ডিস। পাকস্থলী ও তলপেটের ভিতরে ঠান্ডাভাব। পাকস্থলী ও ক্ষুদ্রাস্ত্রের প্রদাহ।- চায়না


উদর— যন্ত্রনা হঠাৎ করে শরীরের বিভিন্ন অংশে স্থানান্তরিত হয়; বেদনা শরীরের দূরবর্তীস্থানে উপস্থিত হয়, যেমন, হাত ও পায়ের আঙ্গুলে। পেটের ভিতর গুড়গুড় শব্দ, তৎসহ প্রচুর বায়ুনিঃসরণ। তলপেটের মধ্যাংশে মোচড় দেবার মত, কেটে ফেলার মত বেদনা । তৎসহ থেকে থেকে পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্রে কেটে ফেলার মত বেদনা। শূলবেদনা; চারিদিকে ঘুরে বেড়ালে উপশম। বেদনা পেট থেকে পিঠ, বুক, ও বাহু, পর্যন্ত ঘুরে বেড়ায়; শুয়ে পড়লে ও সামনের দিকে ঝুঁকলে বৃদ্ধি। যকৃৎ স্থানে তীক্ষ্ণ বেদনা, বেদনা উপরের দিকে ডান স্তনের বোঁটা পর্যন্ত তীরের মত ছুটে যায়। পিত্ত থলি থেকে বুক, পিঠ ও বাহুদ্বয় পর্যন্ত বেদনা। বৃক্কশূল, তৎসহ অঙ্গ-প্রত্যঙ্গে বেদনা। মলত্যাগের জন্য দ্রুত বেগ।- ডায়োস্কোরিয়া




পেটের বমি হবার মত অনুভূতি। পেটের ভিতর পূর্ণতার ও কঠিনতার অনুভূতি, যেন মনে হয় পেটের ভিতর কোন স্থানে বায়ু জমে রয়েছে; পরা জামা-কাপড় ঢিলা করতে বাধ্য হয়; পেটের গোলাকার অংশে বায়ুবেদনাদায়ক ভাবে চাপ দেয়। পেটের ভিতর কন্কন্ শব্দ হয়। কুঁচকি স্থান অনুভূতিপ্রবণ, স্ফীত। রোগী যেদিক চেপে শুয়ে থাকে, তার বিপরীত দিকে বায়ু জমে বেদনা হয়। পুরাতন উদরাময়, মল বাদামীবর্ণের, তরল, অভুক্ত খাদ্যবস্তু যুক্ত, দূর্গন্ধযুক্ত। তীব্র, দূর্গন্ধযুক্ত বায়ু নির্গমন হয়। বায়ু নির্গমনের পূর্বে শূলবেদনা ।- গ্রাফাইটস



প্রচুর বায়ুসঞ্চয়; হিক্কা । অন্ত্রের ভিতর গড়গড় শব্দ। পেটের উপরের অংশে দুর্বলতার অনুভূতি। পেটের ভিতর দপদপানি পেটের উভয়দিকে মোচড়ানোর মত শূলবেদনা- ইগনেশিয়া


পেট ফাঁপা। মিষ্টি খাবার স্পৃহা। পাকস্থলীর উপরের অংশে পিন্ডের মত অনুভূতি। গলার ভিতরে আটকিয়ে থাকার মত অনুভূতি। বৃদ্ধ ব্যক্তিদের অজীর্ণ রোগ;জ্বালাকর অম্ল, পেট ফাঁপা। বরফ ঠান্ডা জলে পাকাশয়িক গোলযোগ। টক ঢেকুর। বমি বমি ভাব; শুয়ে পড়লে উপশম। সর্বদা মনে হয় পাকস্থলী জলে পরিপূর্ন।
যকৃৎস্থানে সূচীবিদ্ধবৎ বেদনা। পুরাতন যকৃতের গোলযোগ সমূহ, তৎসহ টাটানি। উদর স্ফীতি ও উদরে শীতলতার অনুভূতি। পেটের বাম দিক থেকে তলপেট পর্যন্ত বেদনা;ডানদিকে ফিরে তবে সে উঠে দাঁড়াতে পারে।- কেলি-কার্ব



পেট ডাকা তৎসহ প্রচন্ড পেট ফাঁপা। আহারের পরে, পাকস্থলীতে চাপবোধ, তৎসহ মুখের আস্বাদ তিতো। সামান্য আহারের পরেই পূর্ণতার অনুভ পেটের ভিতরে জমা হওয়া বায়ুচলাফেরা করে ।
সামান্য পরিমানে কিছু খাবার সঙ্গে সঙ্গে উদর ফুলে উঠে, পূর্ণতার অনুভূতি। অবিরাম পেটের ভিতরে গ্যাঁজলার সৃষ্টি হচ্ছে এই জাতীয় অনুভূতি, যেন মনে হয় পেটের ভিতরে মদের ফেনা তৈরী হচ্ছে, উপরের বামদিকে বেশি অনুভূত হয়। ডানদিকের হার্নিয়া। যকৃৎ অনুভূতি প্রবণ। - লাইকোপোডিয়াম


উদর অস্ত্রশূল, চাপে উপশম। পেট ফাঁপা হেতু শূল বেদনা, বেদনার জন্য রোগী দ্বিভাঁজ হতে বাধ্য হয় ; ঘষে দিলে, উত্তাপ প্রয়োগে, চাপে উপশম, তৎসহ বায়ুপূর্ণ ঢেকুর উঠে কিন্তু ঢেকুর কোন উপশম হয় না। উদর স্ফীত, পূর্ণতার অনুভূতি; পেটের কষে থাকা জামা-কাপড় ঢিলা করতে বাধ্য হয়,। পেটে ফাঁপা ও অজীর্ণ হেতু বাতরোগ গ্রস্ত ব্যক্তিদের কোষ্ঠ কাঠিণ্য। - ম্যাগনেশিয়া ফস

পেট ফাঁপা; বৃহদন্ত্রের উর্ধ্বগামী অংশে বায়ু সঞ্চয়জনিত কারণে শূলবেদনা, প্রাতঃরাশের পূর্বে বৃদ্ধি। উদরে ও মলদ্বারে জ্বালা। মলদ্বারে থেঁৎলিয়ে যাবার মত বেদনা ও মলবেগ। উদরাময়, মল জলের মত, হলুদবর্ণ । সকালে তরল মল; আর্দ্র আবহাওয়ার পরে বৃদ্ধি। অসাড়ে মলত্যাগ, বায়ুনিঃসরণকালে। বিশালকার মল।- ন্যাট্রাম-সালফ


পেটের উপরের অংশ স্ফীত, তৎসহ পাথরের ন্যায় চাপবোধ, আহারের বেশ কয়েক ঘন্টা পরে। উত্তেজক বস্তু খেতে ভালোবাসে। চর্বি জাতীয় বস্তু পছন্দ করে এবং ঐগুলি বেশ সহ্য হয় (পালসেটিলার বিপরীত)। কড়া জাতীয় কফি পানের পরে অজীর্ণ রোগ। পেটে জমা হওয়া বায়ুর উদগারে কষ্ট। বমি করার ইচ্ছা, কিন্তু করতে পারে না।উদরের দেওয়ালগুলিতে থেঁৎলিয়ে যাবার মত টাটানি ব্যথা (এপিস; সালফার)। পেট ফাঁপা হেতু উদর স্ফীতি, তৎসহ আক্ষেপিক শূলবেদনা। জামা-কাপড়খুলে ফেলার পরে শূলবেদনা। যকৃৎ স্ফীত, তৎসহ সূচীবিদ্ধবৎ বেদনা ও টাটানি ব্যথা। - নাক্স-ভমিকা


পেটের উপরের অংশে তীব্র বেদনা, বায়ু নিঃসরনে উপশম। পাকস্থলীর শূলবেদনা, মুখ দিয়ে জল উঠে, পেটের উপরিভাগের নিম্নাংশে শীতলতার অনুভূতি । জ্বালাকর বেদনা, উপরের দিকে প্রসারিত হয়। সামান্য স্পর্শে তীব্র বেদনা অনুভূত হয়। তিতো ও টক ঢেকুর রাত্রে বৃদ্ধি। কিছুতেই ষ্ট্রবেরি খেতে পারে না। আহারের দুই ঘন্টা পরে, পেটের উপরের অংশে ও নাভি স্থানে তীব্র বেদনা, তৎসহ প্রচুর বায়ু সঞ্চয়। যকৃৎ স্থানে সূচীবিদ্ধবৎ বেদনা, শূলবেদনা। উদরের ক্ষুদ্র ক্ষুদ্র অংশে জ্বালা। কফি পানের পরে উদরাময়।- অক্সালিক অ্যাসিড


মুখে ক্ষত তৎসহ জ্বালাকর টাটানি এবং দুর্গন্ধযুক্ত শ্বাসপ্রশ্বাস। পেট ফাঁপা, উষ্ণ অম্ল উদগার। পেটের মধ্যে, পচনশীল উৎসেচন ক্রিয়া এবং সেজন্য ক্ষুধাহীণতা। জিহ্বা ঈষৎ বেগুনি, সীসকবর্ণ, দুর্গন্ধযুক্ত নিঃশ্বাস।- স্যালিসাইলিক অ্যাসিড



উদর— বেদনাপূর্ণ, স্ফীত; জোরে জোরে পেটের ভিতরে গুড় গুড় শব্দ হয়। পাথরের ন্যায় ভারীবোধ। শূলবেদনা, তৎসহ সন্ধ্যার দিকে শীতবোধ ।- পালসাটিলা


স্ফীতিভাব, আবরন সহ্য করতে পারে না। পুরাতন উদরাময়, প্রাতকালীন আহারের পর বৃদ্ধি । মল সগোরে ও কলকল শব্দে নির্গথ হয়। উদরের উপর পিংগল বর্ণের দাগ। উদর স্ফীতি, উদর প্রসারন, মাঝে মাঝে এক এক স্থান উঁচু দেখায়। পেটে গড় গড় শব্দ ও শুল বেদনা। কোষ্ঠকাঠিণ্য তৎসহ সরলাস্ত্রে তীব্র বেদনা। মল খানিকটা বের হয়ে আবার ঢুকে যায় (সাইলি; স্যানিকিউলা)। অর্শ বলি, স্ফীত, বসলে বেদনার বৃদ্ধি তৎসহ মলদ্বারে খোঁচামারা ও জ্বালাকর বেদনা। মলদ্বার ফাটাফাটা, আঁচিলযুক্ত এবং সেই জন্য বেদনা। উদর গহ্বরে যেন জীবস্তু কোন কিছু নড়াচড়া করছে (ক্রোকাস) কিন্তু কোন বেদনা থাকে না।- থুজা


DR. M.A.Rashid ( D.H.M.S)
Reg: 25238
Mob-01915-888883,01999-524451
Whatsapp- 01915-888883

On line treatment is open: contact: Mob-01915-888883, Whatsapp- 01915-888883




3R হোমিও হল
ডাঃ মোঃ আঃ রশিদ (হোমিও গবেষক)
বি কম, (ডি,এইচ,এম,এস,ঢাকা)
রেজি: নং ২৫২৩৮
ট্রেনিং ইন কেস টেকিং (abroad)
ট্রেনিং ইন সিঙ্গেল রেমেডি (abroad)
ট্রেনিং ইন ল্যাব ইনভেস্টিগেশন (abroad)
সেবা সমূহ:
মাইন্ড, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেসার, স্কিন, সেক্স, নাক, কান, গলা, HBsAg, lymph gland, ক্যান্সার, হেপাটাইটিস, মস্তিষ্কের টিউমার, বেস্ট টিউমার, বেস্ট ক্যান্সার, জরায়ু টিউমার, গলব্লাডার পাথর, কিডনি পাথর, লাইপোমা, টিউমার, প্যারালাইসিস, বাত, সন্ধিপ্রদাহ, টনসিল, এডিনোইড, সাইনুসাইটিস, স্কিন এলার্জি, কোল্ড এলার্জি, মাইগ্রেন, কোলেস্টরল, খুসকি, দন্ত শূল, সাদা স্রাব, শ্বেতী, নখকুনি, চুল পড়া,মাথার তালু গরম, সায়টিকা, লিভারসিরোসিস, নাক দিয়ে রক্ত পড়া, শ্বাসকষ্ট, কানে ভোঁভোঁ শব্দ, অনিয়মিত মাসিক ও ব্যাথাযুক্ত মাসিক, জরায়ু হতে রক্ত স্রাব, হাতের তালু জ্বলা, পায়ের তালু জ্বলা, হার্টব্লক, ধ্বজভঙ্গ রোগ সহ সকল প্রকার ক্রনিক ও জটিল রোগের চিকিৎসা ।
-: যোগাযোগ :-
ডাঃ মোঃ আঃ রশিদ
3R হোমিও হল
হাউজ- ৬৬ নিচ তলা, Learnistica School এর ভিতরে),
রোড- ১১, সেক্টর- ১৪, উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল: ০১৯৯৯-৫২৪৪৫১, ০১৯১৫-৮৮৮৮৮৩
WhatsApp- 01915-888883,
Visit: www.3rhomoeo.com
সময়: সকাল ১১:০০ থেকে ১:৩০, বিকাল: ৫:০০ থেকে ৯:৩০ টা পর্যন্ত (মোবাইল করে সময় নিবেন), শুক্রবার বন্ধ ।
ফিরে যান